শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি পংকজসহ ৩ জন গ্রেফতার, ৩৫০ উদ্ধার ইয়াবা

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন পেশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা মোঃ লিমন মিয়া (৩২) এবং দক্ষিণ আরপিন নগর এলাকার বাসিন্দা মোঃ শ্রাবনুজ্জামান (৩৪)। অভিযানটি পরিচালনা করেন জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। অভিযানে সহায়তা করেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসাদুজ্জামান পংকজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ