শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

63

পীরগঞ্জ  (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা/২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়”। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ জাহিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। সভা শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গনমাধ্যম কর্মীসহ অন্যান্য পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন। এবারের মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে বেশ জাক-জমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ