শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

যেভাবে চলে ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 

স্টাফ রিপোর্টার / ৪৪৭ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ( চেকপোস্ট) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম পাওয়া গেছে |২১ মে ( বুধবার) দুপুর ২ টায় বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয়টি বন্ধ পাওয়া যায় | স্কুলটির প্রধান শিক্ষককে কল করা হলে তিনি রানীশংকৈলে আসছেন বলে জানান |

 

স্থানীয় মজিবর রহমান জানান– স্কুলের নিয়ম নীতি নেই | প্রধান শিক্ষক যে ভাবে চাই সেভাবেই চলে এই নিম্ন মাধ্যমিক স্কুলটি | স্কুলটির ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও বেতনভুক্ত হন ২০১০ সালে | স্কুলটির বর্তমান শিক্ষক ৮ জন, কেরানি ১ জন, নৈশ্য প্রহরী ১ জন, পিয়ন ৪ জন দায়িত্বে আছেন | বিগত দিনগুলোতে আ: মালেক বিভিন্ন রাজনৈতিক তদবির করে বরাদ্দ নিয়ে আসলেও ছিটে ফোটাও নেই উন্নয়ন | বিদ্যালয়ের মাঠটি ভুট্রা শুকানোর কাজে ব্যবহার করছেন স্থানীয় মানুষ | বিগত দিনে বিদ্যালয়ের জামগাছ ক্ষমতা পেশী দেখিয়ে বিক্রী করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন | হাজিরা খাতায় ছাত্র -ছাত্রী সংখ্যা ম্যানুয়াল দেখালেও বাস্তবের চিত্র ভিন্ন | স্কুল সংস্কারের নামে ২০২৪–২০২৫ অর্থবছরের টিআর বরাদ্দ নিয়েছেন প্রধান শিক্ষক আ:মালেক |বরাদ্দের অর্থ কোন কাজে ব্যবহার করেছেন তাও দেখা যায় নি বিদ্যালয়টিতে ।

এ বিষয়ে শিক্ষা অফিসার রাহিমউদ্দীনকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান– আমি জুম মিটিংয়ে বিজি আছি পরে কথা হবে |

 


এই ক্যাটাগরির আরো সংবাদ