শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

প্রাকৃতিক উৎস সুরক্ষাসহ বিষমুক্ত কৃষি চর্চার আহবান 

স্টাফ রিপোর্টার / ২১২ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

68

অনলাইন ডেস্ক:

“সবুজ আন্দোলন জোরদার করি,বিষমুক্ত জীবন গড়ি” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ সবুজ সংহতি ও বারসিক এর যৌথ আয়োজন এবং দি সোয়ালজ ইন্ডিয়া- বাংলাদেশের সহযোগিতা য় মানিকগঞ্জ আরব ভবন মিলনায়তনে ১৯-২১ মে ২০২৫ তিনদিনব্যাপী সবুজ সংহতি সদস্যদের জন্য কৃষিপ্রতিবেশ, জলবায়ু ন্যায়বিচার এবং খাদ্য সার্বভৌমত্বের ওপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক

প্রশিক্ষণ,মাঠপরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা সবুজ সংহতির আহবায়ক কৃষিবিদ ড. আব্দুল খালেক এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক পরিচালক গবেষক পাভেল পার্থ।

২য়দিনে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী ধলেশ্বরী নদীর প্রবেশমুখ তিল্লির ঘাটে মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়। তৃতীয়দিনে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত জাগীর ব্রীজের নিচে নদী পুনঃখনন,দখল,দুষনমুক্ত করে নদীর অবাধ প্রবাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মেঘশিমুল নাজমা বেগমের এএলসি সেন্টারে কৃষক- কৃষাণীদের সাথে অবিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

এইসকল কর্মসূচির বিভিন্ন পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট পরিবেশ ও জলবায়ু কর্মী অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, প্রফেসর আনিসুর রহমান, কবি আনিসুর রহমান খান আলিনুর, মির্জা ইস্কান্দার, কবি মইন বিশ্বাস প্রমুখ।

আলোচনায় স্থানীয় নদী- নালা,খাল- পুকুর- ডোবা খনন করে পানির অবাধ প্রবাহের দাবি জানানো হয়। এছাড়াও বিষমুক্ত কৃষি চর্চা বৃদ্ধি ও প্রাকৃতিক উৎস সুরক্ষার জন্য সবুজ আন্দোলন জোরদার করার আহবান করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ