শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

স্টাফ রিপোর্টার / ৭১০ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

218

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশের ফুটবলারদের উল্লাসবাফুফে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে যুবাদের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের একমাত্র গোলদাতা সুজন ডাঙ্গোল। আগামী রোববার ফাইনালে বাংলাদেশ খেলবে আজই দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত বা মালদ্বীপের সঙ্গে।

প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমান সমানই ছিল। ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারত নেপাল। কিন্তু বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় তেমন কিছু হয়নি। ২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রতিপক্ষ গোলমুখে ভয় ধরিয়েও জাল খুঁজে পায়নি বাংলাদেশের রিফাত কাজী। মাঝমাঠ থেকে অধিনায়ক নাজমুল হুদার বাড়িয়ে দেওয়া বল ধরে অরক্ষিত রক্ষণ পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড।

৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর নাজমুলের লং শট রুখে দেন নেপালের গোলকিপার ভক্ত বাহাদুর।

বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই দ্বিতীয়ার্ধেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ ৪৫ মিনিটে বাংলাদেশ প্রথমার্ধের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে। ৫৬ মিনিটে মোরশেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী। কিন্তু নেপালের এক খেলোয়াড় পোস্টের নিচ থেকে বলটা বিপদমুক্ত করেন। ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে আরও দুটি আশা জাগানিয়া আক্রমণ শানায় বাংলাদেশ। তা থেকে গোল আসেনি।

 

আগামী রোববার ফাইনাল আগামী রোববার ফাইনালবাফুফে শেষ পর্যন্ত ৭৩ মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে ১-০ হয়েছে। ৮১ মিনিটে নেপালের এলোমেলো রক্ষণভাগের পুরোপুরি সুযোগ নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল। দুই গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ খানকিটা রক্ষণে মন দেয়। এরপরও গোল খেয়ে বসে। ৮৭ মিনিটে বাংলাদেশের জমাট রক্ষণ চুরমার করে জাল কাঁপান নেপালের সুজন ডাঙ্গোল।

এবারের আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ