শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ছাতক কলেজ রোডের একটি কম্পিউটার দোকানেদুর্ধর্ষ চুরি।। ৩ লক্ষাধিক টাকা মালামাল খোয়া গেছে 

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে কলেজ রোডের প্রতিষ্ঠান ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাধীন সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১২মে) রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩মে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক জুনেদুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে জানা গেছে, দোকানে থাকা নগদ অর্থ সহ প্রায়৩লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। জানা যায়, গত ১২ মে রাতে ছাতক টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাভুক্ত সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক ছাতক ডিগ্রি কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী কামরুল হাসান সবুজ। তিনি প্রবাসে চলে যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে জুনেদুর রহমান। তিনি প্রতিদিনের মতো দোকানের কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খুলতে, এসে দোকানের সাটারের তালা ভাঙা দেখে বিষয়টি স্থানীয়দের অবগত করেন এবং সন্ধ্যায় ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেন। চুরেরা সাঁটারের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানে থাকা দুইটি সিসি ক্যামেরা ডিভিআর, নোটবুক, মোবাইল ফোন, কম্পিউটারের দামি যন্ত্রাংশ ও নগদ অর্থ সহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের খূঁজে বের করার চেষ্টা চলছে।

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ