শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

তাহিরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিন আলম(১৩) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।সে বাদাঘাট দারুল ইসলাম মডেল মাদ্রাসা(নুরানী) প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও উত্তর বড়দল ইউনিয়নে জামতলা(ফকির নগর)গ্রামের সাজিনুর রহমানের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে,প্রতিদিনের মতই তার মা কাছ থেকে যাতায়াতের টাকা নিয়ে সকল ৯ টায় সহপাঠী দের সাথে মাদ্রাসায় আসে। সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে মাদ্রাসার ভেতরেই থাকা ভাতরুমে যায়। ভাতরুমে যাওয়ার পর ভাতরুমের থাকা মটারের লাইনে বিদ্যুৎতায়িত হয়,এতে তার হাত পা,কপাল ও শরীরে বিভিন্ন অংশ জ্বলসে গিয়ে ওয়াস রোমেই মৃত্যু বরন করে। পরে ১৫/২০ হয়ে গেলেও শাহিন আলম ভাতরুম থেকে বেড়ি না আসলে মাদ্রাসার শিক্ষক মওলানা শফিকুল ইসলাম ভাতরুমের দরজার উপর ফাঁকা জায়গা দিয়ে ভিতরে ঢুকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারকে জানায়। পরে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বাদাঘাট বাজারের মক্কা টাওয়ারে থাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরক্ষাল রিপোর্ট তৈরি করে।  বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলে নিহতের ঘটনায় পিতা সাজিনুর রহমানের কোনো অভিযোগ নেই বলে জানান।

দারুল ইসলাম মডেল মাদ্রাসা (নুরানী) অধ্যক্ষ-মুফতি আব্দুর রাকিব শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুল ইসলাম জানান,আমি ঘটনাস্থলে আছি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাস্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ