শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

লালমনিরহাটে বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

10

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার বাজার এলাকা থেকে যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী।

আটক যুবলীগ নেতা সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ধনঞ্জয় এলাকার নুরুল আমিন সবুজের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবু রোববার রাতে বড়বাড়ি বাজার থেকে নিজবাড়ি সংলগ্ন ইন্দ্রারপার বাজার ফিরছিলেন এ সময় পুলিশ তাকে চিনতে পেয়ে গ্রেফতার করেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার অজ্ঞাত অভিযুক্ত যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবুকে গ্রেফতার করছে পুলিশ।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপির একদল দুষ্কৃতিকারী যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবুর বাড়িতে হামলা শুরু করে। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ ব্যাপক লুটপাট ও ভাঙচুর করে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ