শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হরিপুরে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি;

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৬ই মে মঙ্গলবার হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হরিপুরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি,  হরিপুর উপজেলা শাখার মূখ্য সংগঠক, জনাব,

মোঃ মোকারব হায়দার কাঞ্চন, এছাড়াও অন্যান্য সংগঠক দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত হোসেন বুলবুল, মোঃ মরতুজা আলম, মোঃ সোহেল রানা, মোঃ রাসেল, মোঃ আক্তারুল ইসলাম, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ সুমন রেজা, মোঃ ফাহাদ হোসেন, মোঃ বাহাদুর সহ আরো অনেকে।

 

বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সকলের নিরাপত্তা নিশ্চিত চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে মোকারব হায়দার কাঞ্চন জানান, হাসনাত আবুল্লাহ একজন রাষ্ট্রীয় সম্পদ, আর তার উপর যারা হামলা চালিয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তাদের একটিই পরিচয় তারা সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন, হরিপুর উপজেলা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বড় বড় রাজনৈতিক দলগুলো যেন প্রশাসনের কাজে নগ্ন হস্তক্ষেপ না করে। তিনি স্বাধীন বাংলাদেশে যেন একটি স্বাধীন বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় ভাবে কায়েম করা হয় তারও দাবি জানিয়েছেন।

এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ