শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ওসমানীনগরে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক- ২ 

স্টাফ রিপোর্টার / ২২৭ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

44

সিলেট প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য চোরাচালানকালে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম ও আশিষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শেরপুর টোল প্লাজার সামন থেকে তাদের আটক করে।

এসময় ভারতীয় শাড়ী,লেহেঙ্গা,কসমেটিকসসহ ( ঢাকা মেট্রো ট ১৪১৭১০) একটি ট্রাক জব্দ করা হয়। এবং সঙ্গে থাকা প্রাইভেট কারে থাকা ৪-৫ জন পালিয়ে যায়।

আটকৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার পাগলা গ্রামের মৃত আব্দুল কাদির হাওলাদারের ছেলে ট্রাক চালক মোঃ রুকন মিয়া (৪২) ও ফরিদপুরের মকসুদপুর উপজেলার মনির কান্দি গ্রামের মঈন উদ্দিনপর ছেলে হেলপার মনজু মিয়া (২৮)।

এঘটনায় গতকাল সোমবার ওসমানীনগর থানার এসআই আশিষ তালুকদার বাদী হয়ে আটকৃত ২ জনসহ ৮ জনের নাম উল্লেখ্য করে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আসামী রয়েছেন আরো ৩-৪ জন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে চোরাচালানের সময় ২ জনকে আটক করে। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ