শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

থানায় মামলা দায়ের  ছাতকে সেনাবাহিনীর হাতে নৌ-পথের দুই চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার / ১৮২ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

47

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে সুরমা নদীতে নিয়মবহির্ভূত চাঁদাবাজির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।আটককৃতদের বাল্কহেড চালকের দায়েরি মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ মে সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক কৃতরা হলেন, ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের মোগলপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে, যুবলীগ নেতা, ছাতক পৌরসভার টোল আদায়ের ইজারাদার ইকবাল হোসেন রানা ও ইসলাম পুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের মনির হোসেনের ছেলে পুত্র মকবুল হোসেন। এদিকে জানাযায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রাম সংলগ্ন সুরমা নদীতে চলন্ত নৌ-যান থেকে নিয়মবহির্ভূত চাঁদা আদায়ের অভিযোগ পেয়ে রোববার বিকেলে তাৎক্ষণিক অভিযানে নামে সেনাবাহিনীর একটি টিম। সেনাবাহিনীর স্পিডবোর্ড দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মকবুল হোসেন (৩০) নামের এক চাঁদাবাজকে আটক করা হয়। এসময় তার একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে, দুইটি দেশীয় দা এবং একটি কাঁচি উদ্ধার করা হয়। তার সাথে থাকা অন্যরা এ সময় পালিয়ে যায়। মকবুল হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন লাফার্জ ঘাট এলাকা থেকে ছাতক পৌরসভার মোগলপাড়া গ্রামের সমছু মিয়ার পুত্র, ছাতক পৌরসভার টোল আদায়কারী ইজারাদার, যুবলীগ নেতা ইকবাল হোসেন রানা (৩৬) কে আটক করে ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা। আটকের পর দুইজনকে ছাতক নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগি নদীর বাল্কহেড চালক পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তর কলারদোয়ানিয়া খলনি গ্রামের আলী হোসেনের পুত্র সুমন খান বাদি হয়ে সোমবার ছাতক থানায় একটি চাঁদাবাজির মামলা (নং-৯/১৩১) দায়ের করেন। এ মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করেছে। মামলার বাদি বাল্কহেড চালক সুমন খান জানান, প্রতিদিন সুরমা নৌ-পথে পৌরসভার নামে জোর করে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে তারা। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন, থানায় চাঁদাবাজি মামলা দায়ের ও এই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ