শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

কালভার্ট নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

20

স্টাফ রিপোর্টার :

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে দুর্গাপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জুয়েল ট্রেডার্স’-এর বিরুদ্ধে। অনিয়মের প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। তাদের বাধার মুখে গত দুই দিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে লেংগুরা ইউনিয়নের নাদান খালের ওপর একটি বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে কাজটি চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার কথা।

সরেজমিন গোপালবাড়ি চেংগ্নী এলাকায় গিয়ে দেখা যায়, কালভার্টের নির্মাণকাজ বন্ধ রয়েছে। নির্মাণাধীন অংশের দেয়ালে স্পষ্টভাবে দেখা গেছে বালু-সিমেন্ট মেশানো ঢালাইয়ের পাথর বের হয়ে আছে। কিছু অংশে হাত দিয়ে টান দিলেই পাথর খুলে আসছে।

স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণে সিমেন্ট কম এবং বালু বেশি ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে টিকাদারির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে।

গোপালবাড়ি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের সভাপতি কমল দারিং বলেন, “কাজে অনিয়ম হওয়ায় আমরা এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছি। এমন নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না।”

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ