শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বৈশাখী নাট্য উৎসবের আয়োজন। 

স্টাফ রিপোর্টার / ৪৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মার্শাদুল ইভেন, পঞ্চগড়।

হারিয়ে যেতে বসা পালা গানকে উজ্জীবিত করতে এবার পঞ্চগড়ের লাঠুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন দিনের লোকনাট্য উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী। ২৩ শে এপ্রিল এই উৎসবের উদ্বোধন করেন, এস এম ইমাম রাজি টুলু , অতিরিক্ত জেলা প্রশাসক পঞ্চগড়। তিনি বলেন এখনকার সময়ের মানুষের মাঝে হারিয়ে যাওয়া পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে আনার এই প্রচেষ্টা, আশা করি তিন দিন ব্যাপী এই নাট্য উৎসবটি অনেক আনন্দ পাবে এখনকার মানুষেরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভূমিজ নাট্যগোষ্ঠীর কর্ণধার, সরকার হায়দার, দিশারী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, মো,রফিকুল ইসলাম, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের, আব্দুর রহিম প্রমুখ। সৈয়দ জাকির হোসেন, কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমী পঞ্চগড়। তিনি উপস্থিতি সকল দর্শক ও নাট্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন,

দিন দিন যে অস্তিত্ব সংকটের সৃষ্টি হচ্ছে তা স্পষ্ট। গান নাচ আর সংলাপে এগিয়ে চলে নাট্য কাহিনী। পালায় রাজা, রানী, কতোয়াল, সৈন্য, সত্যপীর বা সাধক, দুষ্ট, জোকারসহ বিভিন্ন চরিত্র থাকে। হাসি, ঠাট্টা, দুঃখ, প্রেম, বিরহ থাকে পুরো আখ্যান জুড়ে। পুরুষরাই নারী সেজে করেন অভিনয়।

এ ধারার শিল্পিরা স্বল্পশিক্ষিত ও মজুর শ্রেণির। দিনের মজুরবৃত্তি আর রাতে করেন পালা। সামান্য যে সম্মানি মিলে তা দিয়েই চলে তাদের সংসারের চাকা। কেউ ২০ থেকে ৩০ বছর ধরে জড়িয়ে আছেন। এই পালাগানগুলি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ