শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ছাতক পেপার মিলস মিনি মার্কেট বাজার কমিটির নির্বাচনে সভাপতি খায়ের উদ্দিন নির্বাচিত 

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

13

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক পৌর শহরের পেপার মিলস মিনি মার্কেট বাজার কমিটির নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মিনি মার্কেট বাজার কমিটির ১৩ টি পদের মধ্যে একক প্রার্থী থাকায় ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২জন প্রার্থী থাকায় শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত সভাপতি পদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৬ জন এবং প্রদত্ত ভোটের সংখ্যা ৯২টি। এর মধ্যে সভাপতি পদে মোঃ খায়ের উদ্দিন পেয়েছেন ৫১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সিরাজ মিয়া পেয়েছেন ৪১ ভোট। নির্বাচন কমিশন মোঃ খায়ের উদ্দিনকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেছেন। একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি অমর দাস, সাধারণ সম্পাদক মোঃ কবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, মোঃ আবু সুফিয়ান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আকবর মিয়া, কার্যকরী সদস্য দীলিপ পাল, শামীম আহমদ, ইউনুস আলী, দোলন, আবুল হোসেন ও মিজান মিয়া নির্বাচিত হন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির আলী বাদশাহ, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ ধন মিয়া, মোঃ মাহমুদ আলী, মোঃ ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া ও শামীম চৌধুরী।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ