শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ছাতকে গীতিকার,সুরকার, শিল্পী পাগল হাসান স্মরণে আলোচনা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে  

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

15

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে প্রখ্যাত কন্ঠ শিল্পী মরহুম মতিউর রহমান ওরফে পাগল হাসান স্মরণে আলোচনা সভা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ এপ্রিল ছাতক শহরের অদুরে প্রস্তাবিত পাগল হাসান চত্তর সংলগ্ন মাঠে বিশাল আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। পাগল হাসান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রখ্যাত শিল্পী আসিফ আকবর, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, শিল্পী এফ এ সুমন, কিশোর পলাশ, পারভেজ খান, বন্যা তালুকদার ও সাংবাদিক খালেদ মিয়া। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পাগল হাসান স্মৃতি পরিষদের আহবায়ক ইজাজুল হক রনি। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেটের সেরা উপস্থাপক হেপী জান্নাত ও সময় টিভির প্রতিনিধি জয়ন্ত। বিকেল ৩ টায় অনুষ্ঠান শুরু হলেও আলোচনা ও আসিফ আকবরের গানের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্টান শেষ হয়।

সন্ধ্যার পর গানের অনুষ্ঠান শুরু করা হয়। এ অনুষ্ঠান রাত ১২ টা পর্যন্ত চলছিলো। অতিথি ও সিলেট এবং সুনামগঞ্জের শিল্পীবৃন্দের গানে-গানে রাত ১২ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। মনোজ্ঞ এই অনুষ্ঠানে এফ এ সুমন, কিশোর পলাশ, পারভেজ খান, বন্যা তালুকদার পাগল হাসান রচিত গানগুলো করেছেন বেশি। স্থানীয় শিল্পীরা ও হাজার-হাজার দর্শকদেরকে গানে-গানে মাতিয়েছেন। অনুষ্ঠানে পাগল হাসানের মা, স্ত্রী, দুই ছেলে, পাগল হাসান স্মৃতি পরিষদের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, পুলিশ, সাংবাদিক, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা ও হাজার-হাজার নারী-পুরুষ দর্শক ও দেশের বিভিন্ন এলাকা থেকে পাগল হাসানের ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ