শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সিলেটে লুটপাটের ঘটনায় মেট্রোপলিটন চেম্বারের নিন্দা

স্টাফ রিপোর্টার / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

25

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লোটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লোটপাটের ঘটনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদ গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসএমসিসিআই এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি খায়রুল হোসেন বলেন, ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লোটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একটি সরকারের প্রধান চালিকাশক্তি হলো ব্যবসায়ীরা। ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সিংহভাগ প্রদান করে ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্টানে ভাংচুর ও লোটপাট এবং হামলা করে নৈরাজ্য সৃষ্টি করার ফলে ব্যবসায়ীরা আজ শংকিত।

তিনি প্রসাশনের কাছে হামলাকারী, লুন্টনকারী দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানান।

এসএমসিসিআই এর সভাপতি জানান, সিলেট মেট্রোপলিটন চেম্বার সবসময় ব্যবসায়ীদের পাশে আছে। এবং ভবিষ্যতেও পাশে থাকবে। তিনি প্রশাসনকে এ বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ