শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সিলেটে ভাঙচুর

স্টাফ রিপোর্টার / ১৮১ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

13

সুনির্মল সেন -সিলেট:

ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীতে কেএফসি রেস্টুরেন্ট ও জুতার কোম্পানি বাটার একটি শোরুমে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ও দরগাগেইট এলাকায় বাটার শোরুমে ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায় উত্তেজিত জনতা। এসময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করে তারা। এ ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া আরেকদল উত্তেজিত বিক্ষুব্ধ জনতা নগরীর দরগা গেইট এলাকায় জুতার কোম্পানি বাটার একটি শোরুমে ভাঙচুর চালায়। ঘটনা গুলোর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা জানায়, নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই এদেশে হবে না। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্বনেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেয়ারও তারা আহ্বান জানান।

এর আগে, সিলেট মহানগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হয় উত্তেজিত বিক্ষুব্ধ জনতা।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, কেএফসিতে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জনমনে থমথমে ভাব বিরাজ করছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ