শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিলেট প্রতিবাদ মুখর

স্টাফ রিপোর্টার / ১৯১ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

59

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সকাল থেকে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। একই সাথে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে।

দিনভর মিছিল—সমাবেশে সিলেট মহানগর যেন একখন্ড প্রতিবাদী ফিলিস্তিনে পরিণত হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটে কেএফসি রেস্টুরেন্ট ও জুতার কোম্পানি বাটার শোরুম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা।

এর আগে সকাল থেকে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাস্তায় ছিলো বিভিন্ন সংগঠন। সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে, দুপুরে বিভিন্ন ইসলামী দলগুলো নামে রাস্তায়। এ সময় পুরো মহানগরে একসাথে উচ্চারিত হয়ে প্রতিবাদের ধ্বনি। বিকালে বিএনপি, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। দিনভর কেন্দ্রীয় শহিদ মিনার ছিলো প্রতিবাদে উত্তাল।

বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের মানুষ আর নীরব থাকবো না। ফিলিস্তিনের ভাই—বোনদের ওপর এই জুলুম আর মেনে নেওয়া যায় না। গণহত্যা বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ