শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

চিলমারীতে ব্রহ্মপুত্র তীরে অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থী

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

6

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। এতে লাখো মানুষের সমাগম ঘটেছে।

শ‌নিবার (৫ এপ্রিল) উপজেলার রমনা নৌবন্দর থেকে জোড়গাছ পুরাতন বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজু‌ড়ে ব্রহ্মপুত্র নদে স্নানের আয়োজন ক‌রে পূজা ক‌মি‌টি। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে চিলমারীর ব্রক্ষপুত্র নদের তীরে প্রাচীনকাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আস‌ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চিলমারী উপজেলা শাখার সভাপতি শচীন্দ্রনাথ বর্মন জানান, শনিবার ভোর ৪টা থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত অষ্টমীর প্রহর থাকলেও স্নান করার উত্তম সময় ধরা হয়েছে শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত। প্রতি বছর দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে হাজার হাজার পুণ‌্যার্থী এখা‌নে আসেন। এ বছ‌রেও প্রায় পাঁচ লাখ পুণ‌্যার্থীর সমাগম হ‌য়ে‌ছে। স্নানকে ঘি‌রে উপ‌জেলার জোড়গাছ গুড়াতিপাড়া টোলর মোড় বাঁধের মোড় জোড়গাছ পুরাতন বাজার, জোড়গাছ নতুন বাজারসহ চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে। সড়কপথে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটো ও মোটরগাড়ি করে। নদীপথে ট্রলার ও নৌকাযোগে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পুণ্যার্থীরা সমবেত হন ব্রহ্মপুত্রের পাড়ে।

স্নান করতে আসা সুজন মোহন্ত ও অমিত জানান, গত বছরেও আসছিলাম এবারেও অষ্টমির স্নান করতে এসেছি। এবার শান্তিপূর্ণভাবে স্নান করলাম। গত বছরের তুলনায় এবার অনেক লোকজন। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, অষ্টমীর স্নানকে ঘি‌রে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। পুলিশের পাশাপা‌শি, র‌্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। সেই স‌ঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়।

এ ছাড়া বিশুদ্ধ পানীর জন্য নলকূপ স্থাপন, কাপর বদলানোর জন্য শতাধিক তাঁবু টাঙানো ছিল ব‌লেও জানান তি‌নি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ