শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

66

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় বৃহস্পতিবার(৩ মার্চ) ঈদের চতুর্থ দিনেও উৎসবের আমেজ অব্যাহত রয়েছে। পরিবার,বন্ধু-বান্ধব ও শিশু-কিশোরদের পদচারণায় স্টেশন ও এর আশেপাশের এলাকা যেন এক বর্ণিল মেলায় পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের ছুটিকে কাজে লাগিয়ে দূর-দূরান্ত থেকে আগত পর্যটকরা এখানে ভিড় জমাচ্ছেন। ট্রেনের যাতায়াত,স্টেশনের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় স্বাদের খাবারের স্টলগুলো দর্শনার্থীদের মূল আকর্ষণ।বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে ঈদের আনন্দ উপভোগ করার প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দর্শনার্থীদের সুবিধার্থে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা নিয়েছে।পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা সকলকে নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করছে।

এদিকে,স্থানীয় দোকানদার ও ফেরিওয়ালারা ঈদের এই বাড়তি ভিড়কে ব্যবসায়িক সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন। মটকা চা,স্থানীয় মিষ্টান্ন ও হস্তশিল্পের পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়েছে।

সাহাগোলা রেলওয়ে স্টেশনের এই ঈদ উদযাপন দেখতে প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।স্থানীয়রা মনে করছেন, এলাকাটির পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করছে এই উৎসবমুখর পরিবেশ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ