শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সিলেট পর্যটকদের ঢল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

10

নিজস্ব প্রতিবেদক:

ঈদ-উল ফিতরের ছুটিতে সিলেট পর্যটকদের ঢল নেমেছে। প্রাণ ফিরে পেয়েছে জেলার সবগুলো পর্যটন স্পট। পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে তৎপর রয়েছে আইণশৃঙ্খলা বাহিনী।

 

সংশ্লিষ্টরা বলছেন, এবার ১৫ লক্ষাধিক পর্যটক সিলেট আসতে পারেন। পর্যটকদেন বরণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন প্রশাসনসহ সংশ্লিষ্টরা। প্রস্তুত রয়েছে হোটেল গুলোও৷

 

শুধু নামিদামি স্পট নয়, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের চা বাগানগুলোতে পর্যটকদের ঢল নেমেছে এবার। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি এই সিলেট। এখানে বেড়ানোর জায়গার যেন শেষ নেই। উঁচু-নিচু পাহাড়ে ঘেরা সিলেট পাহাড়ের ঢেউ খেলানো চা-বাগান নিমিষেই পর্যটকের মন কেড়ে নেয় চায়ের রাজ্য সিলেট।

 

মহানগরের মধ্যে লাক্কাতুড়া, মালনিছড়া, তারাপুর ও দলদলি চা বাগান অবস্থিত। স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকরা সিলেটে বেড়াতে আসলে এসব চা বাগান ঘুরে যাবেন না, তা হতেই পারে না।

 

এবারের ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন নিয়ে পর্যটকরা বিভিন্ন চা বাগানে ছুটে যাচ্ছেন ভ্রমণপ্রেমীরা। দু-চোখ ভরে দেখছেন দুটি পাতা একটি কুড়ির অপূর্ব দৃশ্য।

 

ঈদের আমেজে সিলেটের চা বাগানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। একই দৃশ্য বিরাজ করছে সিলেটের সাদাপাথর, বিছনাকান্দি, জাফলং, লালাখালসহ অন্যান্য সকল পর্যটন স্পটে।

 

লাক্কাতুড়া ও মালনিছড়া, গিয়ে দেখা যায়- চা পাতা যতটি-দর্শনার্থীও ততজন। কেউ কেউ প্রথমবারের দেখায় প্রেমে পড়েছেন চা বাগানের সৌন্দর্যে।

 

পরিবার নিয়ে ঘুরতে আসা ঢাকার বাসিন্দা সুমি বেগম বলেন, আমি প্রথমবার সিলেটের চা বাগানে এসেছি। এর আগে আমি ছবিতে, ভিডিওতে দেখেছি- কিন্তু বিশ্বাস করতে পারিনি বাস্তবে চা বাগান এত সুন্দর। এখানে থেকে যেত ইচ্ছে করছে না।

 

পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া সাইফুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনোদন কেন্দ্রের ভেতরে ও কেন্দ্রগুলোর বাইরে পুলিশের টহল সব সময় আছে। কারো কোনো সমস্যা হলে আমাদেরকে অবহিত করলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করব।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ