শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২২০ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

71

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে চাঁদপুর জেনারেল হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুরে মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, জরুরি সেবা–৯৯৯–এ কল পেয়ে এই বিষয়ে জেনেছি। অভিযুক্ত পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটির মা জানান, ঈদের ছুটিতে দাদু বাড়ি বেড়াতে যায় শিশুটি। মঙ্গলবার বিকেলে পাশের দোকানদার আমির হোসেন (৫৫) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি দোকানদারের হাতে কামড় দিয়ে ছুটে এসে পরিবারকে বিস্তারিত জানায়। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।

শিশুর মা বলেন, প্রথমে শিশুটিকে অসুস্থ অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর। পরে সেখান থেকে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, ‘শিশুটির স্পর্শকাতর স্থানে কিছুটা আঘাত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ