শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

৮ লাখ টাকা ছিনতাই “বাউফলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার।

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

5

বাউফল উপজেলা প্রতিনিধি:

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন সিকদার (৩১) ও যুগ্ম আহবায়ক লিটন খন্দকার (৪০)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।স্বেচ্ছাসেবক দলের পটুয়াখালীর দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রেস বিজ্ঞপ্তিটি সাংবাদিকদের কাছে পৌঁছানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন সিকদার ও যুগ্ম আহবায়ক লিটন খন্দকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে তাদের সাথে দলীয় নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

উল্লেখ্য, আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন সিকদার ও যুগ্ম আহবায়ক লিটন খন্দকারকে বুধবার দুপুরে একটি পেট্রোলবাহী লরি থেকে ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এঘটনায় ওই দিন রাতে সৌরভ বশার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা করেন।এঘটনা ওই দিন রাতে দৈনিক আমাদের মাতৃভূমি সহ কয়েকটি অনলাইন সংস্করণে প্রকাশিত হলে বিএনপির হাই কমান্ডের নির্দেশে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ