শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ঈদ উপলক্ষে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার / ১৯৮ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

78

,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা কর হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম।

 

মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটির কারণে বুধবার (২৬ মার্চ) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

 

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

 

 

অফিস আদেশে বলা হয়, সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি। অপরদিকে ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

 

 

সোনাহাট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

 

 

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, মহান স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ