শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

হামজা চৌধুরীর আগমনে সিলেট – হবিগঞ্জে মানুষের উন্মাদনা’

স্টাফ রিপোর্টার / ১৮৭ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

2

নিজস্ব প্রতিবেদক:

হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে অঙ্গনে আনন্দের ঢেউ বইছে। সোমবার (১৭ মার্চ) সিলেটে পৌঁছেই তিনি চলে গেছেন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে। তার গ্রামের বাড়িতে লোকে লোকারণ্য। হামজার আগমনে স্নানঘাটসহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। তিনি বাড়িতে পৌঁছালে এলাকাবাসী তাকে বরণ করে নেন নানান আয়োজনে।

সন্ধ্যায় বাড়ির উঠানে হয়েছে ফুটবলার হামজার সংবাদ সম্মেলন। সেখানে সিরিয়াস কিছু প্রশ্নের ভিড়ে হালকা মেজাজের প্রশ্নও হলো। কখনো ইংলিশ উচ্চারণের ইংরেজি কখনো সিলেটি ভাষায় উত্তর দিলেন হামজা। সাংবাদিকেরা বারবার অনুরোধ করছিলেন বাংলায় উত্তর দিতে।

সাংবাদিকদের প্রশ্নের একপর্যায়ে হামজা বললেন, ‘আমার শুদ্ধ ভাষা বেশি ভালা না।’ যেহেতু পিয়ানো বাজাতে পছন্দ করেন, বাংলা গান জানেন কি’না এমন প্রশ্নও হলো। হামজা হাসি মুখে বললেন, ‘খুব বেশি বাংলা গান হুনছি না। আমার সোনার বাংলা পারি।’

তাঁকে নিয়ে মানুষের যে উন্মাদনা, ভক্ত-সমর্থকদের উদ্দেশে হামজা বললেন, ‘সবার ভালোবাসি। আমি ও আমার পরিবারের প্রতি অনেক রেসপেক্ট শো করছে, ইনশা আল্লাহ প্রতিদান দেব।

হামজার গ্রামের বাড়ি আসা এবারই প্রথম না, এর আগেও বেশ কয়েকবার মা-বাবার সঙ্গে গ্রামে এসেছেন। তবে এবার আসছেন প্রায় ১১ বছর পর। তাঁর পরিবার জানিয়েছে, গ্রামের বাড়িতে একদিন থাকবেন হামজা। কাল ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সঙ্গে শিলংয়ের যাওয়ার কথা হামজার।

ভারতকে এবার হারানোর ঘোষণা দিয়েছেন হামজা। সকালে সিলেটে পৌঁছেই বলেছেন, ‘ইনশা আল্লাহ, আমরা উইন খরমু।’ আর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা ইন্ডিয়া নিয়ে ভাবছি না। আমরা খালি আমরার কথা ভাবছি। দেখা হইবনে. . ।’ তাঁর মতো ফুটবলারে সওয়ার হয়ে বাংলাদেশ ফুটবল কি স্বপ্ন দেখতে পারে একদিন বিশ্বকাপ খেলার? কঠিন প্রশ্ন। তবু হামজা আশার কথা শুনিয়েছেন, ‘ইনশা আল্লাহ, ধীরে ধীরে এক এক করে। যেকোনো কিছু সম্ভব।’ বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সি পরে খেলবেন হামজা।


এই ক্যাটাগরির আরো সংবাদ