শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি

স্টাফ রিপোর্টার / ১৭৮ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটি।

সারা দেশে অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে—এ কথা বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)।

তিনি বলেছেন, মাগুরার সেই শিশুর মৃত্যু লজ্জিত ও অপরাধী করে দেয়। রক্তাক্ত অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কীভাবে ঘটে চলেছে?

শুক্রবার(১৪মার্চ) সকালে রাজধানীর পল্টন মোড়ে ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন এ কথা বলেন। ‘খুন, ধর্ষণ, নিপীড়ন: রুখে দাঁড়াও জনগণ’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে সিপিবির ঢাকা মহানগর উত্তর কমিটি।

রুহিন হোসেন বলেন, শুধু নতুন রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গণতান্ত্রিক পরিবর্তন ঘটে না। মব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রহস্যময় নির্লিপ্ততা, উদ্যোগ গ্রহণে দীর্ঘসূত্রতা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।

 

অবিলম্বে ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান রুহিন হোসেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, জনগণের ম্যান্ডেটে সরকার গঠন না হলে দেশে স্থিতিশীলতা আসবে না, অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না এবং গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না।

 

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক। তিনি বলেন, মাগুরার সেই শিশুর মৃত্যুতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। সরকার খুন, ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের নাকের ডগায় মব সন্ত্রাস চলছে।

 

সিপিবির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর সমাবেশ সঞ্চালনা করেন। তিনি বলেন, বর্তমানে দেশের নারী সমাজ ভয়াবহ সময় পার করছে। চূড়ান্ত নিরাপত্তাহীনতায় দিন পার করছে। শুধু যে ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়নের মাত্রা বেড়েছে, তা নয়। মুক্তিযুদ্ধ ও সংবিধানবিরোধী অবস্থান থেকে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

 

এ সময় আরও বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের নেতা হাসান হাফিজুর রহমান, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, নারীনেত্রী রোকেয়া বেগম প্রমুখ। সমাবেশের শুরুতে পল্টন এলাকায় তাঁরা একটি বিক্ষোভ মিছিল করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ