শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ইসি’র অধীনে এনআইডি চাই: ঝিনাইগাতীতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল (১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধনে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল হক বলেন, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন সুশৃঙ্খলভাবে সকল নাগরিককে সেবা দিয়ে আসছে। বিগত সালে ফ্যাসিস সরকার থাকতে ইলেকশন কমিশন অন্য অধিদপ্তরে নেওয়ার চেষ্টা করেছিলো সেটি বাতিল করা হয়। কিন্তু বর্তমানে আবার অন্য ডিপার্টমেন্ট পায়তারা করছে এনআইডিকে তাদের দখলে নেওয়ার জন্য। আরও বলেন, এনআইডি হচ্ছে আমাদের সন্তানের মতো আমরা শুরু থেকে লালন-পালন করে এই পর্যন্ত নিয়ে এসেছি আমাদের দাবি এনআইডি যেন অন্য অধিদপ্তরে না দেওয়া হয়। যদি সরকার আমাদের দাবি না মেনে নেই পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের নির্দেশে অন্য কর্মসূচি হাতে নিবো।

অন্যান্য বক্তারা দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন। মানববন্ধনে উপস্থিত সকলে একসাথে শপথ নেন যে, তারা সুষ্ঠু ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।

জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে আনতে সারা দেশে এই কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইগাতীতেও এ আন্দোলনকে সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ