শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৩ মার্চ, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে রাখার জন্য মিশন ও ভিশন খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এই বিশ্ববিদ্যালয়কে আমরা কোন অবস্থানে দেখতে চাই, তা ঠিক করে দেবে মিশন ও ভিশন। উপাচার্য বলেন, গুনগত উচ্চশিক্ষা, মানসম্পন্ন গবেষণা ও নতুন নতুন উদ্ভাবন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ সহজ করে দেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।

উক্ত কর্মশালায় ‘রিসোর্স পার্সন’ হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ