শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 

স্টাফ রিপোর্টার / ১৭৬ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তাহিরপুর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুহিবুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী,উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, ছাত্রদল নেতা রাহুল মিয়া প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, দুর্যোগ মোকাবেলায় সঠিক পূর্বপ্রস্তুতি ও সচেতনতা মানুষের জীবন বাঁচাতে এবং ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সকলকে দুর্যোগ ব্যাবস্থাপনায় আরও সক্রিয় ও সচেতন হতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ