শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সিলেটে ‘বিস্কুট’ নিতে এসে ধরা ডাক্তার বাড়ির নাছির

স্টাফ রিপোর্টার / ২০০ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

72

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর থেকে সিলেটে এসে পুলিশের হাতে ধরা পড়েছে এক চোরাকারবারিক। সিলেট সীমান্ত পাড়ি দিয়ে আসা ভারতীয় বিস্কুট ও চকলেট সহ তাকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

গ্রেফতারকৃত নাছির উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার যাদবপুর থানার ডাক্তার বাড়ী (মধ্যমপাড়া) এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নাছির সিলেটের জাফলং সীমান্ত থেকে অবৈধ পথে আসা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের বিস্কুট ও চকলেট নিয়ে রেল স্টেশনে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে অরিও ব্রান্ডের ৪৩ হাজার ২শ টাকার বিস্কুট, ২৮ হাজার ৫শ ৬০ টাকা মূল্যে ডেইরি মিল্ক ব্রান্ডের চকলেট ও ২২ হাজার ৫শ টাকা মূল্যের চকো লেয়ার কেকসহ জব্দ করা হয়।

এ ব্যাপারে সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত নাছির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ