শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

বগুলা ইউনিয়নে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার / ৭১৮ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

13

ফারুক মিয়া দোয়ারাবাজার প্রতিনিধি :

সুনামগন্জের দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের জুলহাস উদ্দিন এর বাড়ির উঠান থেকে হিরো ডিলাক্স ১০০ সিসি মডেলের একটি কালো রঙের মোটরসাইকেল চুরি হয়েছে।

শনিবার (১ লা মার্চ ) দিবাগত রাতে উপজেলার বগুলা ইউনিয়ন এলাকার ধর্মপুর গ্রামের জুলহাস উদ্দিন এর বাড়ীর উঠান থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এই ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদি হয়ে দোয়ারাবাজার থানায় পুলিশের কাছে সধারণ ডায়রি করেছেন মোটরসাইকেলের মালিক জুলহাস উদ্দিন জানান,প্রতিদিনের ন্যায় গাড়িটি লক করে বাড়ির উঠানে রাখা হয়।সন্ধা আনুমানিক সাতটা মোস্তাফিজ নামে এক ছেলে আমার বাড়ির উঠানে এসে আমার যখন আমার মোটরসাইকেল নিয়ে যাই তখন আমার স্ত্রী জোসনা আক্তার ও আমার ছেলের বউ সানজিদা আক্তার মোস্তাফিজকে জিজ্ঞেসা করে আমাদের মোটরসাইকেল কোথায় নিয়ে যাচ্ছেন, তখন মোস্তাফিজ বলে আপনার ছেলে সারফুল বলছে নিয়ে যেতে।কিছুক্ষণ পর আমার ছেলে সারফুল বাড়িতে আসলে তাহাকে মোটরসাইকেল বিষয়ে জিঙ্গাসা করিলে সে বলে আমি মোস্তাফিজকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য পাঠাইনি,সাথে সাথে মোস্তাফিজ এর মোবাইল নাম্বারে ফোন দিলে তাহার ফোন বন্ধ দেখায়, মোস্তাফিজ এর পরিচয়,নাম: মোস্তাফিজুর রহমান, পিতা: বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামছুল হক,গ্রাম ইদুকোনা,উপজেলা দোয়ারাবাজার, জেলা, সুনামগঞ্জ । সে সাবেক পুলিশ সদস্য, বিভিন্ন অপরাধের কারনে তার চাকরী চলে যাই,এখন সে এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কাজ করে বেড়াচ্ছে,

তিনি আরো বলেন, গত ৩ মাস আগে মোটরসাইকেলটি আমি ক্রয় করি।এই মোটরসাইকেল দিয়ে ভাড়া চালিয়ে আমার ছেলে আমার পুরো পরিবারের ভরনপোষণ করে থাকে,মোটরসাইকেল টি চুরি হওয়ার ফলে আমি আমার পরিবার নিয়ে খুব কষ্ট আছি,তাই পুলিশ প্রশাসন সহ সমাজের বিভিন্ন পেশা জীবি লোক দের কাছে আমার আকুল আবেদন আপনারা দয়া করে আমার মোটরসাইকেল টা ফিরে পেতে সকলেই একটু সহযোগিতা করেন, মোটরসাইকেল এর বিবরণ:হিরো ডিলাক্স ১০০ (সিসি) কালার কালো, যাহার ইঞ্জিন নং HAIIE5R9E01079 চেচিস নং PSISAR338RJJOO212

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, মোটরসাইকেল চুরির একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ