শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সিলেটে ৪ ছিনতাইকারীসহ পুলিশের জালে ৫ জন

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

14

সিলেট প্রতিনিধি:

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ পাঁচজন গ্রেফতার হয়েছে। ভূমি দখল, টিলা কাটা, জমির টপসয়েল বিক্রি এবং একাধিক মামলার আসামিসহ ছিনতাই চক্রের সদস্যদের আটক করা হয়।

(৬ মার্চ বুধবার) ২০১৫ ইং মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ভূমিখেকো ও একাধিক মামলার আসামি বাবুল আহমদ (৪৫) কে ধোপাগুল এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। তিনি শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া এলাকার বাসিন্দা, পিতা রফিক মিয়া। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন দুপুরে নগরীর পাঠানটুলা এলাকায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্য এক ব্যবসায়ীর কাছ থেকে ৭২ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। আটক কৃতরা হলেন, শাহপরাণ থানার হাতিমবাগ গ্রামের নূরুল আমীনের ছেলে রুহেল আহমদ (২৩), একই থানার উত্তর বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম (৩২)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় দ্রুত বিচার আইনে মামলা (মামলা নং- ০৩, তারিখ- ০৬/০৩/২০২৫) দায়ের করা হয়েছে।

এদিকে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সুবিদবাজার এলাকা থেকে আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। তারা হলো, জালালাবাদ থানার কালারুকা গ্রামের আব্দুর নুরের ছেলে মো. জমির (২৯) ও শেখপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. সেলিম (৪০)।

তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পূর্বে দায়ের করা ছিনতাই মামলার (মামলা নং- ১২, তারিখ- ১৯/০৯/২০২৪, ধারা- ৩৯২ পেনাল কোড) গ্রেফতারি পরোয়ানা ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ