শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিজিবির অভিযানে ২ কোটি টাকার মালামাল আটক 

স্টাফ রিপোর্টার / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ফারুক মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির বিশেষ টহল দল সীমান্তের আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ হাজার ১২৭টি ভারতীয় শার্ট পিস,১৫৬ মিটার প্যান্টের কাপড়, ২০ হাজার ৪৩০ মিটার পাঞ্জাবীর কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড় ও ৯ হাজার পিস স্ক্রিন সানরাইজ ক্রিম জব্দ করে,যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ