শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

চাঁদাবাজীর অভিযোগে সিলেটে ৫ দিনে যুবদলের ৩ নেতা বহিষ্কার 

স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

9

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেটে ফের এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। নগরীর একটি বাসায় চাঁদাবাজীর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এ নিয়ে গত এক সপ্তাহে সিলেটে যুবদলের ৩ নেতাকে বহিস্কার করা হয়।

বুধবার (৫ মার্চ) বহিষ্কার করা হয় সিলেট জেলা যুবদলের সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক নোটিশে তাকে বহিস্কার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়—দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জানা যায়, জুম্মান এর বিরুদ্ধে সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় একটি বাসায় চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এর আগে, সিলেটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়। রোববার (২ মার্চ) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার নূরানী ৫২ নম্বর বাসায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইমাদ উদ্দিন আহমেদকে আটক করে। এসময় ইমাদের আরও তিন সহযোগীকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ৫টি ছোরা, ২টি কাটি, ১টি পিস্তল সদৃশ গ্যাস লাইটার, খালি মদের বোতল, মদ পানের গ্লাস ও বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি আরেক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে হকারদের কাছে চাঁদা দাবি ও চাঁদা না দেয়ায় হকারকে অপহরণের অভিযোগ রয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

২৮ ফেব্রুয়ারি নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। চাঁদা না দেয়ায় হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজী বন্ধের দাবিতে আন্দোলনে নামেন তারা। রাত ৯টা থেকে ১০ টা নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন। তাদের আন্দোলনের ২ ঘন্টা পর ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাধবকে বহিস্কার করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ