শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার / ১৭৫ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

মোহাম্মদ জাকারিয়া ছাতক  প্রতিনিধি:

ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ টি মামলা দায়ের করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার( ৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবা‌হিনী ছাতক ক্যাম্পের দায়িত্বরত মেজর জা‌বিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের ওসমান স্টোরকে ১লাখ ১০ হাজার টাকা, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলামের দোকানে ৫০ হাজার টাকা, আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজে ৩০ হাজার টাকা, ও মা-বাবা পোল্ট্রি ফার্মে ৩০ হাজার টাকা সহ মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম, জ‌রিমানা আদায়ের বিষয়টি নি‌শ্চিত করে বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ