শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

দেশে মোটভোটার ১২কোটি৩৭লাখ২৭৪: সিইসি

স্টাফ রিপোর্টার / ২৪১ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

79

সিলেট বুলেটিন ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, এখন দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন

রোববার (২ মার্চ )জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ তথ্য জানান। নির্বাচন ভবনের সামনে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

২ মার্চ জাতীয় ভোটার দিবস। এদিন হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়।

সিইসি জানান, এখন দেশে মোট নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৯৯৪ জন।

উল্লেখ্য যে, মোট ভোটারের এই সংখ্যা দাঁড়িয়েছে ২০২৪ সালের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে। ২০২৪ সালের হালনাগাদে ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হন।গত ২০ জানুয়ারি থেকে চলতি বছরের হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যা এখনো চলছে।

আজকের ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সবার সহযোগিতা চান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ