শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ১০ টি ভারতীয় গরুর আটক

স্টাফ রিপোর্টার / ৪৫৬ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ১০ টি ভারতীয় গরুর আটক

 

ফারুক মিয়া – সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের প্যাকপাড়া ও মধ্যনগর উপজেলার মাটিরাবান বিওপি সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ১০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) আনুমানিক ০৪৪০ ঘটিকার সময় দোয়ারবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের প্যাকপাড়া ও মধ্যনগর উপজেলার মাটিরাবান বিওপি কর্তৃক সীমান্ত পিলার-১১৮৯/৮-এস এবং ১২২৯/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া ও কড়াইবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭,৮০ ০০০/- (সাত লক্ষ আশি হাজার) টাকা।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও মধ্যনগর উপজেলার মাটিরাবান বিওপির সীমান্ত এলাকা মোকামছড়া ও কড়াইবাড়ী দিয়ে দশটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এর নির্দেশনায় বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে দশটি ভারতীয় গরু জব্দ করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ