শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিলের তলা শুকিয়ে মাছ ধরার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ সদর উপজেলায় গৌরারং ইউনিয়নে পদ্নাবিল জলমহালের পানি শুকিয়ে মাছ শিকার করছে মৎস্যজীবী সমিতির কতিপয় সদস্যরা । সেলু মেশিন দিয়ে বিলের তলা শুকিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। মৎস্যজীবী সমিতির সদস্যরা এলাকার প্রভাবশালী হওয়ায় সাধারন মানুষ এদের ভয়ে মুখ খুলতে চাইছে না। এভাবে মাছ ধরলে হাওর এলাকার মাছের বংশবিস্তার কমে যাওয়ার আশংকা করছেন উপজেলার মৎস্যজীবী ও কৃষক পরিবার। তবে সমিতির লোকজন জানায় তারা পানি কমিয়ে মাছ ধরার জন্য বিল সেচ করছেন । সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পদ্নাবিল জলমহালে ১টি সেলু মেশিন দিয়ে পানি নিস্কাশন করে মাছ মারা হয়েছে । জলমহালটি কান্দিগাঁও পূর্বপাড়া একতা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ইজারা পেয়েছেন বলে জানা যায়। বিল জলমহালের ইজারাদার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি টিকিন্দ্র বিশ্বাস কান্দিগাঁও গ্রামের নরেশ বিশ্বাস ছেলে সহ সমিতির কতিপয় লোকজন মেশিন দিয়ে বিলের তলা শুকিয়ে মাছ ধরার কারণে আশপাশ এলাকার বোরো ফসলী জমিতে পানির সমস্যা দেখা দিয়েছে। গ্রামবাসী ইজারাদারগণকে বার বার নিষেধ করা সত্ত্বেও তারা মানছে না। এ বিষয়ে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে জানান বিল শুকিয়ে মাছধরা আইনত অপরাধ যদি এ রকম কিছু হয়ে থাকে তাদের বিষয়ে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ