শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

মোহনপুরে ওয়ার্ড আ”লীগ সভাপতি আটক, অপর সভাপতিকে জনতার গণধোলাই

স্টাফ রিপোর্টার / ১৯১ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

12

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদ (ইউপি)র ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারী) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আহাদ আলীকে তার নিজ বাসা ধুরইল পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। একইদিনে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলী হোসেনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহাদ আলী নামে একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে। অপরদিকে আলী হোসেন নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে জনতা আটকিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ আলী হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেহেতু সে এজাহারনামীয় আসামি নয় সেকারণে তাকে আটক করা হয়নি।

 

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী হোসেন ওরফে আলী কসাই ধুরইল বাজারে এসে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে মিটিং করার সময় বৈষম্যবিরোধী আন্দোলন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে আজেবাজে মন্তব্য করেন। এসময় স্থানীয় জনতা কসাই আলীকে আটকিয়ে থানা পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাংচুর, ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনকে সহায়তা ও পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি আওয়ামীলীগ সাধারন সম্পাদক নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন এর নির্বাচনে বিরোধী মতের লোকজনকে দমনপীড়ন, মারধোর, ভোটের পর জোর করে অন্যের হক দখলীয় প্রায় ১৩ বিঘা জমি দখলেরও অভিযোগ রয়েছে।

 

সবশেষ ৫ আগষ্ট দেলোয়ার হোসেন চেয়ারম্যান এর সাথে ৭০/৮০ টি মোটরসাইকেল যোগে উপজেলা বিএনপির পার্টি অফিসসহ জামায়াত বিএনপি’র নেতা কর্মীদের বিভিন্ন দোকানপাটে অগ্নি সংযোগ লুট করার অভিযোগ রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ