শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নে বিএনপির জন সমাবেশ

স্টাফ রিপোর্টার / ২১৬ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

ফারুক মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগন্জের দোয়ারাবাজারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২২ ফেব্রুয়ারী) বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে মিজানুর রহমান চৌধুরী (মিজান) বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিএনপির লাখ লাখ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, ঘুম-খুনের শিকার হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তবতীকালীন সরকারের প্রধান কাজ বলে জনগণ মনে করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হবে মানুষের মুক্তির পথ।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য মজিবুর রহমান রনি’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা বিএনপির ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, ছাতক উপজেলা বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল আজিজ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক , এরশাদুর রহমান এরশাদ, যুগ্ম আহবায়ক মোশাররফ মজুমদার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, যুবদল নেতা আব্দুল মনাফ, আনিছ মিয়া, জমশেদ মিয়া,ডা:বাবুল,হায়দার আলী,নুরুন নবী,জামাল তালুকদার,সেলিম আহমেদ,সফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ