শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০৪ কোটি ৮০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার / ২৮৬ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

70

ফারুক মিয়া দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধি :

১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, কালাসাদেক, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি পান্থুমাই, সোনারহাট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় স্কিন সাইন ক্রিম, কফি, চিনি, কমলা, ডাবর গোলাবেরি ক্রিম, ফুচকা, গরু-২০ টি পেপার ন্যাকপিন, বেটনোভেট এন ক্রিম, ভ্যাসলিন লোশন, পটাশ ফার্টিলাইজার, শাড়ী, শুটকি, ডাবর রেড টুথপেস্ট, হাজমোলা, অডোনিল, ডাবর আমলা হেয়ার অয়েল, চকলেট, জিরা এবং মদ আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য-৪,৮০,৬৭,১০০.০০ (চার কোটি আশি লক্ষ সাতষট্টি হাজার একশত) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ