শিরোনাম
জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ঢাকা সাভার শ্রমিক নারী পরিবহনের চাপায় মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৩২ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

80

অনলাইন ডেস্ক:

ঢাকা সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহন চাপায় রাবেয়া আক্তার (২৮) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ী ডিইপিজেড নতুন জোনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার (২৮) রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। সে আশুলিয়ার পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন বলেন এলাকা বাসী।

এলাকাবাসী আরো বলেন সকালে রাস্তা পারাপারের সময় ওই নারী শ্রমিককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রেরণ করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানার নিয়ে আসে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলী বলেন, হাসাপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানকার সিসি ক্যামেরা দেখে গাড়ি সনাক্তের চেষ্টা করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ