শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

স্টাফ রিপোর্টার / ৩৯১ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেতে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন। মূল ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের বিলম্বের কারণে শিক্ষার্থীরা এখনো উপবৃত্তির টাকা পাননি।

উপবৃত্তির টাকাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীদের অনেক ইচ্ছা থাকে। আর্থিক অসচ্ছল অনেক শিক্ষার্থী আছেন যারা এই উপবৃত্তির টাকায় একাডেমিক খরচ বহন করেন। প্রশাসনের অবহেলার কারণে শিক্ষার্থীদের মনে মিশ্র ক্ষোভ জন্ম নিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের এ্যানিমেল হাজবেন্ড্রি ১২ তম ব্যাচের এক শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন,”আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। আমাদের প্রতি মাসে প্রায় ৫০০০ টাকা খরচ হয়। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া উপবৃত্তি আমাদের অনেক সাহায্য করে। উপবৃত্তির টাকা জানুয়ারি মাসে দেওয়ার কথা থাকলেও তা সময় মত দেওয়া হচ্ছে না। যথা সময় টাকা দেওয়া হলে আমাদের খুব উপকার হতো।”

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ডিভিএম ২২ তম ব্যাচের এক শিক্ষার্থী মুমতাহেনা জেনিন বলেন,”প্রতি সেমিস্টারে বৃত্তি দেওয়ার কথা থাকলেও এক বছর হয়ে গেলো এখনো উপবৃত্তি টাকা দেওয়া হয়নি। উপবৃত্তির টাকার পরিমাণ কম হলেও আর্থিক অসচ্ছল অনেকেই এই টাকার উপরে নির্ভর করে অনেক পরিকল্পনা নিয়ে রাখেন। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই জটিলতার সমাধান করুক”।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোসাম্মৎ কুলসুম বেগম জানান, ” স্টুডেন্টদের কিছু একাউন্টে সমস্যা দেখা দেওয়ায় আমরা সেই সকল একাউন্ট সংশোধনের জন্য কাজ করছি। তাই এখনো হল অফিস থেকে মূল ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়নি। কবে নাগাদ এটি দাখিল করা হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে খুব দ্রুতই সাবমিট করা হবে। আশা করি শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির টাকা খুব দ্রুতই পেয়ে যাবেন”।

অন্যদিকে, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক সাইদুর রহমান বলেন, “আমাদের ফাইল মূল ক্যাম্পাসে পাঠানো হয়েছে এবং কাজ চলমান রয়েছে। অনুমান করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে ফাইল অনুমোদন পেতে পারে। যেহেতু এখন এটি মূল ক্যাম্পাসে রয়েছে, তাই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আমি ইতোমধ্যে আমার স্টাফদের খোঁজ নিতে পাঠিয়েছি এবং আগামী রবিবার আবারও খোঁজ নেবো। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার চেষ্টা করবো।”

সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যক্রম সম্পন্ন করে খুব দ্রুত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান করবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ