শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

পঞ্চাশ বছরের বার্ধক্যকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জবির ভর্তি পরীক্ষায় তপু 

স্টাফ রিপোর্টার / ১৯২ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

জবি প্রতিনিধি:

প্রবল ইচ্ছা শক্তি থাকলে মানুষকে যে কেউ দাবি রাখতে পারে না- তার বাস্তব উদাহরণ তাওহীদুর রহমান তপু। প্রায় ৫০ বছর বয়সের বার্ধক্যকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তিনি উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের প্রথম শিফটে পরীক্ষা দিতে এসে তিনি ক্যামেরাবন্দি হন। তার জন্মস্থান নওগাঁ এবং সেখান থেকেই তিনি এসএসসি ও এইচএসসি পাস করেছেন।

তাওহিদুর রহমান বলেন, “আমি অনেক দিন মানসিকভাবে অসুস্থ ছিলাম। গত বছর এইচএসসি পাস করেছি, আর এবার জগন্নাথে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছি। আমার ইংরেজির প্রস্তুতি তেমন ভালো না, কিন্তু পরীক্ষায় ভালো করতে চেষ্টা করব।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরো বলেন, “এই বছর জবিতে চান্স না পেলে আবারও পরীক্ষা দিব। রাবি এবং জাবিতেও সুযোগ পাওয়ার চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কী করবেন—এমন জিজ্ঞাসায় তিনি বলেন, “যদি চান্স পাই, তাহলে অবশ্যই জগন্নাথে পড়ব।”

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটা থেকে এগারোটা প্রথম শিফট, দুপুর একটা থেকে দুইটায় দ্বিতীয় শিফট এবং বিকাল চারটা থেকে পাঁচটায় তৃতীয় শিফটে সর্বমোট অংশগ্রহণ করবেন ৪২ হাজার ৯৪৬ জন। প্রতি আসনের বিপরীতে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে একজন তাওহিদুর রহমান, যিনি উদাহরণ রেখে যাচ্ছেন—ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ