শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে”অপারেশন ডেভিল হান্ট”অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানার যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ কমিটির সদস্য, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ডুমরা গ্রামের বাসিন্দা দীপু রঞ্জন দাস (৪৪), বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী (গণপাড়াা) গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৪০), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ থানার দেবগ্রাম গ্রামের বাসিন্দা অনিক রঞ্জন দেব (৩০), সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও সুনামগঞ্জ সদর থানার সরদাবাজ গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র দাস (৩৫), জগন্নাথপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও জগন্নাথপুর থানার ইকড়ছই গ্রামের বাসিন্দা, আব্দুল মতিন (৪৫), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও তাহিরপুর থানার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা মোঃ তোফাজ্জল হোসেন (২৫), ছাতক থানার জটি গ্রামের বাসিন্দা ও দোলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সউদ মিয়া (৪৬) প্রমুখ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ