শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

চিলমারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল।

স্টাফ রিপোর্টার / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

9

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের চিলমারীতে গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন উপজেলার ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার থানাহাট কলেজ মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এলএসডি গোডাউন মোড়ে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এসময় তারা- দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘হৈই হৈই রৈই রৈই, খুনি হাসিনা গেলি কই, মুজিববাদ মুর্দাবাদ, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, সাব্বির আহমেদসহ আরও অনেক ছাত্ররা উপস্থিত ছিলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আব্দুর রহমান পারভেজ বলেন, ২ দিনের মধ্যে আ’ লীগ নিষিদ্ধ ও গাজীপুরে শহীদ কাসেম হত্যার সাথে জড়িত সকল কে গ্রেফতার করতে হবে, নয়তো ছাত্র সমাজ মেনে নিবে না। মনে রাখবেন আপনাদের ক্ষমতায় বসিয়েছে, এই ছাত্র সমাজ বলে জানান তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ