শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ ৬ জন আটক

স্টাফ রিপোর্টার / ২৪৩ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপি পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ এ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে দুই ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী।

আটককৃতরা হলো, শাল্লা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সত্তার (৭৬), বাহারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০), দোয়ারাবাজার উপজেলা বরকতনগর গ্রামের বাসিন্দা ও সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা ও বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই উপজেলার দৌজ গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলার সেওতাপাড়া গ্রামের বাসিন্দা ও ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫)।

সোমবার(১০ ফেব্রুয়ারী )দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়েছে। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দৃষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানান, জেলার সার্বিক আইনশৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আটক করতে

বিশেষ অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ