শিরোনাম
সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ০৩ আসামি গ্রেফতার”
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

গলাচিপায় বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধির উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ৭১৪ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

145

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। কুয়াকাটা বাংলাভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনেতে হবে। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টার দিকে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্দ্যোগে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে শতাধিত সাংবাদিকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী তিব্র নিন্দা, প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা দক্ষিণ প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকারি উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন প্রতিনিধি মো. সোহাগ রহমান, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি মো. হাফিজউল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরমের সাধারণ সম্পাদক মো. আহসান উদ্দিন জিকো, শিশির রঞ্জন হাওলাদার, মো. ইমন মিয়া, পলাশ হাওলাদার, মো. উজ্জল মিয়া, আল-মামুন, রিয়াদ, মাসুদ, গোলাম মাহমুদ স্বপন, মোঃ নেছার উদ্দিন, মোঃ সুমন, মাজহারুল ইসলাম মলি সহ উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ