নিজস্ব প্রতিনিধিঃ
সিলেটের মহাজনপট্টিতে মহানগর ফরেন এজেন্সি প্রাঃ লিঃ নামক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করা হয়েছে।গতকাল সন্ধ্যা ৮ টায় সিলেটের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ পংকজ দেবনাথ,পিযুষ কান্তি দে,সঞ্জয়,মিনার হোসেন,পাবেল আহমদ ও সেলিম চৌধুরী,জাহাঙ্গীর ও মিটু দাস গংরা উল্লেখিত প্রতিষ্ঠানে এসে ৫,০০,০০০/- টাকা চাঁদার দাবীতে মারপিট ও ভাংচুর করে।
আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ এমদাদুর রহমান শিহাব সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানান যে,প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নাসিরুদ্দিন তাহার ব্যক্তিগত কাজে দেশের বাহিরে অবস্থান করছেন।তাহার অবর্তমানে তাহার বড় ভাই মোঃ মাহাবুব হাওলাদার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করিয়া আসছেন।উল্লেখিত সন্ত্রাসীরা ঘটনার তারিখ রাত অনুমান ৮.০০ ঘটিকার সময় কয়েকটি মোটর সাইকেল যোগে এসে মহানগর ফরেন এজেন্সি প্রাঃ লিঃ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহাবুব হাওলাদার এর নিকট ৫,০০,০০০/- টাকা চাঁদা দাবী করে। তখন ক্যাশিয়ার জাবেদ আহমদ ও অফিস সহকারী মোঃ পলাশ মিয়া জোরালো প্রতিবাদ করলে উল্লেখিত সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা ও ভাংচুর করে এতে ক্যাশিয়ার জাবেদ আহমদ ও অফিস সহকারী পলাশ মিয়া রক্তাক্ত জখমপ্রাপ্ত হইয়া মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীগণ তাদের দাবীকৃত ৫,০০,০০০/- টাকা এক সপ্তাহের মধ্যে রেডির জন্য আলটিমেটাম দিয়ে প্রতিষ্ঠান তালাবদ্ধ করে করে দিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করে।
পরবর্তীতে প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করলেও এ ব্যাপারে থানা কর্তৃপক্ষ কোন মামলা গ্রহণ করেনি।