শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামে বিএনপির উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

71

ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামে বিএনপির উঠান বৈঠক

 

সেলিম মাহবুব,ছাতকঃ :: ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষের সমর্থনে শুক্রবার ২১ নভেম্বর সন্ধ্যায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  

ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য দিল হুসেন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল।

প্রধান অতিথির বক্তৃতায় বকুল বলেন, দেশের গনতন্ত্র রক্ষার স্বার্থে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করতে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন একজন ভালো মানুষ, আমারা ছাতক-দোয়ারাবাজার বাসী ভাগ্যবান যে দল একজন ভালো সৎও উচ্চশিক্ষিত মানুষকে মনোনয়ন দিয়েছে।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, আহবায়ক কমিটির সদস্য দিদার আলম মেম্বার।

আরো বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নওশাদ আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, শ্রমিকদলের আব্দুল খালিক।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রউফ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাবেক সহ-সভাপতি মোঃ শানুর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার পারভেজ, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ নজির আহমদ প্রমুখ।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ